শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৮ বছর পর ফিরছে এসএলপিএল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : ১৩তম আসর মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। বাংলাদেশেও নিয়মিত হচ্ছে বিপিএল, পাকিস্তানও পিছিয়ে নেই। টেস্ট খেলুড়ে দেশগুলোই শুধু নয়, কানাড়ার মতো দেশেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হচ্ছে নিয়মিত।

এদিক থেকে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। উপমহাদেশের দেশগুলো যেখানে ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে ঝুঁকেছে দারুণভাবে, সেখানে গত আট বছর ধরে বন্ধ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল)।
তবে নতুন করে আবারও শুরু হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। আগামী ২৮ আগস্ট থেকে পাঁচ দল নিয়ে শুরু হতে যাচ্ছে আসর। এবারের আসরে অংশ নেয়ার জন্য ৭০ জন বিদেশী ক্রিকেটার ও ১০ জন বিদেশী কোচ।

পাঁচ দলের নামগুলো দেয়া হবে দেশটির পাঁচ শহরের নামে। মোট ২৩ ম্যাচের এই আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে।

খুব দ্রুত সময়ে দেশটিতে ক্রিকেট ফিরছে। ফেরার কারণও করোনা মহামারী দেশটিতে বড় ধাক্কা দিতে পারেনি। উঠে গেছে লক-ডাউনও তবে, লঙ্কান সরকার এখনও অনুমতি দেয়নি লিগ শুরুর।

লঙ্কান ক্রিকেট বোর্ড আশা করছে, খুব দ্রুতই অনুমতি মিলে যাবে। তবে বিদেশী খেলোয়াড়রা খেলতে আসলে কোয়ারেন্টিনে থাকতে হবে কী না এনিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়া হয়নি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD