বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৯৯৯ এ ফোন, চুরি হওয়া গাড়ি উদ্ধার ১ ঘণ্টাতেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

ঢাকার বাড্ডা থেকে চুরি হওয়া মিনি ট্রাক সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পুলিশ। ৯৯৯ এ এক কলারের ফোন কলে এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয় গাড়িটি।

আজ রোববার (২৫ অক্টোবর) সকাল পৌনে ৯টায় জাকির হোসেন নামে একজন কলার ঢাকার বাড্ডা থেকে বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ ফোন করে জানান তার ঢাকা মেট্রো ন-২০-৪৭৮১ নম্বরের মিনি ট্রাকটি ভোর রাত চারটার দিকে চুরি হয়ে গেছে।

ওই গাড়িটিতে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। ফলে তিনি দেখতে পাচ্ছিলেন গাড়িটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কাছাকাছি আছে এবং চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছিলো।

৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে সীতাকুণ্ড থানার একটি পেট্রোল টিম অবিলম্বে মহাসড়কে যায়। সেখান থেকে সকাল পৌনে ১০টায় সীতাকুণ্ড থানার এস আই মামুন আহমেদ ৯৯৯ কে ফোনে জানান বাড়বকুণ্ডের একটি বেসরকারি ব্যংকের এটিএম বুথের সন্নিকট থেকে চুরি হওয়া মিনি ট্রাকটি রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করা হয়। তবে ওই গাড়িটিতে কাউকে পাওয়া যায়নি। পুলিশের তৎপরতা টের পেয়ে চোররা রাস্তার পাশে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

ট্রাকটির মালিককে আইনি প্রক্রিয়ায় মিনি হস্তান্তর করা হবে। পাশাপাশি অপরাধী চোরদের আটকের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD