শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বসুন্ধরা এমডিকে হত্যাচেষ্টা: গুলশানবাসীর মানববন্ধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী হুইপ সামসুল হক চৌধুরী ও তার পুত্রকে গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন করেছে গুলশান এলাকাবাসী। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে পিংক সিটি কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বৃহত্তর গুলশান এলাকার বিভিন্ন শ্রেণী পেশাজীবী ও সংগঠনের প্রায় দেড় শতাধিক লোক ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা সায়েম সোবহান আনভীরকে হত্যার পরিকল্পনাকারী পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী, তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে গ্রেপ্তারসহ হত্যার চেষ্টায় জড়িত সাইফুল ইসলাম সাদের ফাঁসির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টায় নীল নকশায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হোক। কারন, আনভীর শুধু বসুন্ধরা গ্রুপের রত্ন না, তিনি সারাদেশের রত্ন।

গুলশান এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি ও ক্রীড়া অনুরাগী সায়েম সোবহান আনভীরকে চট্টগ্রামের হুইপ সামসুল হক ও তার ছেলে শারুনের পরিকল্পনায় কয়েকবার হত্যাচেষ্টা করা হয়েছে। সর্বশেষ এক যুবকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাই দেশের যুব সমাজের এই আইনকে হত্যার পরিকল্পনাকারী সকলের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আমরা গুলশান এলাকাবাসী।

গুলশান থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ব্যাপারী বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যানকে হত্যা চেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায় আরো কঠোর আন্দোলনে যাবো আমরা।

বাবু নামের এক যুবক বলেন, সায়েম সোবহান আনভীর শুধু বসুন্ধরা গ্রুপের জন্য কাজ করেন না। করোনাকালীন মহামারীতে দেখেছি সারাদেশের মানুষের পাশে কীভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা যুব সমাজ তাঁকে অনুস্মরণ করি এবং আইডল মনে করি। তাকে দেখেই আমরা ব্যবসায় আগ্রহ হই ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হই। তিনি দেশের যুবক সমাজের জন্য অনেক কিছু। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আনভীর ভাইকে হত্যাচেষ্টায় জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

সোলাইমান আকন্দ নামের গুলশানের আরেক বাসিন্দা বলেন, আমরা তরুণ সমাজ যাকে দেখে উদ্যেক্তা হওয়ার স্বপ্ন দেখি। যাকে আইডল মানি। উনার মতো দেশপ্রেমীকে যারা হত্যার পরিকল্পনা করেছেন তাঁরা দেশের শত্রু, জাতির শত্রু। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার জুমার নামাজের সময় আনভীরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনায় সন্দেহে এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে ভাটারা থানা পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD