শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেঘনায় নৌকাডুবি: ৩ দিন পর মিলল বাবার লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ শিকারের সময় নৌকাডুবিতে নিখোঁজের তিন দিন পর বাবার লাশ উদ্ধার হয়েছে। তবে তার ছেলের সন্ধান এখনও মেলেনি।

মঙ্গলবার সকাল ১০টায় মেঘনার মতিরহাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার মাতাব্বরহাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ হন।

নিহত বাবার নাম মো. নুরুজ্জামান (৫০) ও নিখোঁজ ছেলের নাম নুর উদ্দিন (২৮)। তারা উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা। এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।

স্বজনরা জানান, সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে জেলেরা ফোন দেন। খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ লাশ উদ্ধার করে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, শনিবার রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ছয়জনসহ নৌকা ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরে কূলে ফিরলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়।

স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না।

ধারণা করা হচ্ছে, সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD