শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

এখনও অনেক শক্তিশালী করোনাভাইরাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

করোনাভাইরাস শিগগিরই দুর্বল হয়ে পড়বে না, এটি এখনও শক্তিশালী’— বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

সম্প্রতি ইতালির মিলানে সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলোর দাবি করেন ‘করোনাভাইরাস দুর্বল হয়ে পড়েছে। ক্লিনিক্যালি এ ভাইরাস আর ইতালিতে নেই।’ তার এমন দাবির প্রেক্ষিতে এ মন্তব্য করেন মাইকেল রায়ান।

মাইকেল রায়ান বলেন, এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন। অনেক বেশি টেস্টিংয়ের ফলে হয়ত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে।

ইতালিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ হাজার ৪৭৫ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৫৫ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD