শ্রীলঙ্কায় চারজাতির ফুটবল টুর্নামেন্টে আবারও পেছাল বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচ। মঙ্গলবার (৯ নভেম্বর) অতিবৃষ্টির কারণে এ সিদ্ধান্ত নেয় আয়োজকরা।
ম্যাচ অনুষ্ঠানের সময়সূচি পরে জানানো হবে বলেও জানিয়েছে তারা।
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে এদিন বিকেল সাড়ে ৪টায় খেলা হওয়ার কথা ছিল।
এর আগে সোমবারের পরবির্তে মঙ্গলবার খেলার দিন নির্ধারণ করে আয়োজকরা। তবে স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার ম্যাচটি আজই অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৯টার পরিবর্তে বিকেল সোয়া ৩টায়।
গেল কয়েক দিন ধরে শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই অনুশীলন করছে জামাল ভূঁইয়ারা।