শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন মিঠুনসহ ৫ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন পাঁচজন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) এলপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। মিঠুন, অপু ও রানা আছেন একই স্কোয়াডে। তাদের দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। আবার তাসকিন ও আল-আমিনও অভিন্ন স্কোয়াডে খেলবেন। তাদের স্কোয়াডে ভিড়িয়েছে কলম্বো স্টার্স।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের একটি আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫টি দলের অংশগ্রহণে এলপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স।

এলপিএল শুরু হবে আগামী ৫ ডিসেম্বর থেকে, শেষ হবে ২৩ ডিসেম্বর। এর আগে বেশ কয়েকবার সূচি নির্ধারণ করেও দফায় দফায় পরিবর্তন আনতে হয়েছে আয়োজকদের। কারণ দ্বিতীয় সংস্করণ আয়োজনের আগে বেশ কিছু কাজ বাকি ছিল এসএলসির।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD