শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চুয়াডাঙ্গায় এসএসসি বিদায় অনুষ্ঠানে আবারো সংঘর্ষ, আহত ৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

চুয়াডাঙ্গার পর এবার আলমড্ঙ্গায় এসএসসি বিদায় অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১০ নভেম্বর) উপজেলার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে, রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমি বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থী তন্ময় হাসান তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, বুধবার নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান আয়োজন করে এএসসি পরীক্ষার্থীরা। অনুষ্ঠানে তারা জোরে সাউন্ড দিয়ে গান বাজাচ্ছিল বলে অভিযোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ সময় দশম শ্রেণির ক্লাস চলছিল। গানের শব্দে তাদের ক্লাসে সমস্যার সৃষ্টি হয়। এনিয়ে ওই শ্রেণির ছাত্রদের সঙ্গে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। যা এক সময় সংঘর্ষে রূপ নেয়। এতে ৮ শিক্ষার্থী আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আহতরা হলো নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আসিফ, আলমগীর, হৃদয়, শাকিল, আকাশ, আলো এবং দশম শ্রেণির ছাব্বির ও রিয়াদ। আহতরা নাগদহ গ্রামের গোলামবানু প্রাইভেট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক আক্তার হোসেন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো বিদায় অনুষ্ঠানের আয়োজন করেনি। এসএসসি পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিতে এসেছিল। এ সময় কোনো কারণে দশম শ্রেণির ছাত্রদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করেছে।’

ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কার্তিক কুমার জানান, নাগদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার সময় দশম শ্রেণির ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD