শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরো ৩ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

মৃতদের একজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন। এঁরা হলেন গাজীপুর কাপাশিয়ার আব্দুল মালেক (৬০), ময়মনসিংহের ত্রিশালের নুরুন্নাহার (৪০) ও জামালপুর মাদারগঞ্জের মোমেনা বেগম (৫৫)।

আজ শুক্রবার (১২ নভেম্বর) সকালে মমেকের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

ডা. মুন আরো জানান, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের ৩৮ জন চিকিৎসাধীন। এই ইউনিটে নতুন ভর্তি হয়েছেন দুইজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭২ নমুনা পরীক্ষা করে কেউ করোনা শনাক্ত হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD