শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বস্তিতে টিকা দেওয়া শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

বস্তিবাসীদের জন্য করোনার টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর সবচেয়ে বড় কড়াইল বস্তিতে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

এই বস্তিসহ ঢাকার বড় তিন বস্তিতে টিকা দেওয়া হচ্ছে। এগুলো হলো- কড়াইল, ভাসানটেক ও মোহাম্মদপুর বস্তি। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য বস্তিতেও টিকা দেওয়া হবে।

এরপর দেশের অন্যান্য জেলার বস্তিতে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে গতকাল (সোমবার) স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন, আমরা প্রথমে মহাখালীর কড়াইল বস্তি থেকে টিকাদান কর্মসূচি শুরু করব। ওখানে প্রায় ৩ লাখ মানুষ বাস করে। তাদের দিয়েই কর্মসূচি শুরু করা হবে। ধীরে ধীরে অন্যান্য বস্তিতে এ কার্যক্রম শুরু হবে।

কীভাবে টিকা দেওয়া হবে? সে বিষয়ে তিনি বলেন, উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অন স্পটে নিবন্ধন করানো হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি। তবে অবশ্যই ১৮ বছর বয়সীদের দেওয়া হবে, এর নিচে নয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD