শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লুঙ্গি করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। এজন্য নেদারল্যান্ডসের বিপক্ষে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে দল থেকে সরে দাঁড়াতে হলো এই পেসারকে। বুধবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বিষয়টি নিশ্চিত করেছে।

করোনায় আক্রান্ত হলেও লুঙ্গি এনগিদি ভালো ও উজ্জীবিত আছেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা বোর্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে লুঙ্গির স্থলাভিষিক্ত হিসেবে জুনিয়র ডালার নাম ঘোষণা করেছে প্রোটিয়া বোর্ড। পেস ইউনিটের আরেক সদস্য লিজাড উইলিয়ামস ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারবেন না।

প্রথম সারির ছয় খেলোয়াড় অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়াকে বিশ্রামে রেখে এই সিরিজের দল ঘোষণা করেছিল সিএসএ। এই সিরিজে অধিনায়কের ভূমিকায় থাকবেন কেশব মহারাজ। আগামী ২৬ নভেম্বর সেঞ্চুরিয়নে হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD