শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রী অবসর নিয়ে ভাবলেও ভাবছেন না স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

নব্বইয়ের দশক থেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন শোয়েব মালিক। পাকিস্তানের এই ‘বুড়ো’ ক্রিকেটারের কাগজে কলমে বয়স ৪০ ছুঁই ছুঁই। বাস্তবে হয়তো বয়স আরও বেশি হতে পারে।

এ বয়সেও দাপটের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

অনেকেই মনে করেছেন সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও অবসরের ঘোষণা দেননি তারা। বিশ্বকাপ শেষে পাকিস্তান দল বাংলাদেশ সফরে এলেও ব্যক্তিগত কারণে ঢাকায় আসেননি মোহাম্মদ হাফিজ। এসেছেন শোয়েব মালিক।

শোয়েব মালিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে চিন্তা না করলেও তার ভারতীয় স্ত্রী সানিয়া মির্জা কিন্তু টেনিস থেকে অবসরের কথা ভাবছেন।

করাচিতে মালিকের সুগন্ধী ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অবসরের বিষয়ে কথা বলেছেন সানিয়া মির্জা। তিনি বলেন, অবসরের আগে আমি আরও দুইটি গ্র্যান্ড স্লাম জিততে চাই।

৪০ ছুঁই ছুঁই শোয়েব মালিক নিজের অবসর প্রসঙ্গ বলেন, আমি অবসর নিয়ে একদমই ভাবছি না। এটি আমার একার সিদ্ধান্ত নয়। আমি বাবরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। সে জানিয়েছে দলের নতুন খেলোয়াড় তৈরি করতে আমাকে দরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD