রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

আইপিএলে ৫ দলের কোন ক্রিকেটার কত রুপি পাবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

গেল অক্টেবরে শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। দুই মাস পার হওয়ার আগেই ১৫তম আসরের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে রিটেনশন তালিকা জমা দিয়ে নিলামের অপেক্ষায় আছে।

আর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েও দিয়েছে, কোন দল কোন কোন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। এর সঙ্গে জানা গেছে, কাকে কত মূল্যে রেখে দিয়েছে দলগুলো।

২০২২ আইপিএলে অংশ নেবে ১০ দল। নতুন দল দুটি যোগ হয়েছে লখনউ ও আহমেদাবাদ। এখানে পুরোনো পাঁচ দলের কোন ক্রিকেটার কত টাকা পাবেন দেখে নেওয়া যাক একনজরে-

১৫ কোটি রুপিতে বিরাট কোহলিকে রেখে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এটা নিশ্চিতই ছিল। গত আসরের পর পর কোহলি নিজের ইচ্ছার কথা ব্যক্ত করে বলেছিলেন, আইপিএলে বেঙ্গালুরুর হয়েই খেলতে চান সবসময়।

অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি রুপিতে রেখে দিয়েছে আরসিবি। পাঞ্জাব কিংসে থাকার সময় ম্যাক্সওয়েল নিজের মূল্যের সুবিচার করতে পারেননি। যা নিয়ে নিয়মিত সমালোচনা করেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। তবে আরসিবি ম্যাক্সওয়েলের ওপর ভরসা রেখেছে। চড়া মূল্যই ধরেছে ফ্রাঞ্চাইজিটি।

কোহলি ও ম্যাক্সওয়েলের পর তৃতীয় সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে। তাকে ৭ কোটি রুপিতে রেখে দিয়েছে বেঙ্গালুরু।

মুম্বাই ইন্ডিয়ানস মানেই রোহিত শর্মা। দলটিকে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ সংখ্যক শিরোপা এনে দিয়েছেন তিনি।

এবারের আসরেও মুম্বাইয়ের নেতৃত্বে থাকবেন এই হিটম্যান। তার জন্য ফ্রাঞ্চাইজির গুণতে হবে ১৬ কোটি রুপি।

দলটির অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাকে ১২ কোটি রুপির বিনিময়ে হাতছাড়া করেনি মুম্বাই কর্তৃপক্ষ।

নির্ভরযোগ্য ব্যাটার সূর্যকুমার যাদবকে মুম্বাই দিচ্ছে ৮ কোটি রুপি। এছাড়া ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডকে ৬ কোটি রুপিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ফ্রাঞ্চাইজিটি।

দলটি ছেড়ে চলে গেছেন লোকেশ রাহুল। এমনটাই খবর ভারতীয় গণমাধ্যমের।

তাই মাত্র দুজন তারকার খবর জানিয়েছে প্রীতি জিনতার দলটি। মায়াঙ্ক আগরওয়াল ১২ কোটি ও আর্শদীপ সিং ৪ কোটি রুপিতে দলটিতে খেলবেন এবার।

সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে অসি তারকা ডেভিড ওয়ার্নারের তিক্ততার খবর সবার জানা। সেই জেরে দলটি নেয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপসেরা তারকাকে।

এবারও কেইন উইলিয়ামসনের নেতৃত্বে মাঠে নামবে হায়দরাবাদ। কিউই তারকাকে দিতে হবে ১৪ কোটি রুপি।

এছাগা আবদুল সামাদ ও উমরান মালিককে ৪ কোটি রুপি করে দেবে দলটি।

মুম্বাইয়ের রোহিত শর্মার মতো চেন্নাই সুপার কিংস বলতেই মাহেন্দ্র সিং ধোনির কথা ভেসে ওঠে। ফ্রাঞ্চাইজিটি এবারও চায় এমএসের হাতেই থাকুক। গত আসরে ধোনির নেতৃত্বেই শিরোপা ঘরে তুলেছে তারা।

কিন্তু দলটির প্রথম পছন্দ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ১৬ কোটি রুপিতে জাদেজাকে রেখে দিয়েছে চেন্নাই। আর ধোনির জন্য তারা খরচ করছে ১২ কোটি রুপি।

ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে ৮ কোটি ও রুতুরাজ গায়কোয়াড় ৬ কোটি রুপিতে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD