শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শেওড়াপাড়ায় মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ঢাকার শেওড়াপাড়ায় এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

গুলিবদ্ধ সজীব হোসেন লিংকনের বয়স ২৭ বছর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি হাফিজুর রহমান।

লিংকনের বাবা জিয়াউল হক জানান, তার ছেলে জমি কেনা-বেচার কাজে মধ্যস্থতা করতেন। ওই সংক্রান্ত কোনো বিরোধ থেকেই লিংকনকে হত্যার চেষ্টা হয়েছে বলে তার ধারণা।

লিংকনদের বাসা পূর্ব শেওড়াপাড়ায়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরে গ্যারেজে ঢোকার সময় তিনি আক্রান্ত হন।

ওসি হাফিজুর রহমান বলেন, পেছন থেকে অন্য এক মোটরসাইকেল আরোহী লিংকনকে গুলি করে। তার পিঠে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD