শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকার সড়কে ঝরল আরও এক শিক্ষর্থীর প্রাণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

সম্প্রতি গুলিস্তান, রামপুরা ও পান্থপথের পর এবার রাজধানী ঢাকার সড়কে আরও এক প্রাণ ঝরে পড়ল। শুক্রবার (৩ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ওই এলাকার সড়কে লরিচাপায় এক যুবক বয়সী মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের নাম মাহদী হাসান লিমন (২১)।

মুমূর্ষু অবস্থায় আহত লিমনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শেখ জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। পথে কাওলা পদ্মা ওয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরিচাপা দিয়ে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

তিনি আরও জানান, মৃত যুবকের কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা হয়। মৃত যুবকের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমার পশ্চিম গ্রামে। তার বাবার নাম মোফজ্জল হোসেন। বর্তমানে লিমন যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় থাকতেন। তবে পেশায় কি করতেন জানা যায়নি। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

লিমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে নিহত লিমনের ফুফা মো. ইমাম হাসান গণমাধ্যমকে বলেন, রাতে ধানমণ্ডির জিগাতলার আত্মীয়র বাসা থেকে নিজের বাসা কাউলায় ফেরার সময় একটি লরি লিমনকে চাপা দেয়। লিমন গ্রিন ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দমদমা গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক। লিমন পরিবারের সঙ্গে কাওলা এলাকায় থাকতেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD