শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মুরাদের এলাকায় আনন্দ মিছিল, কুশপুত্তলিকা দাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরে তার নির্বাচনি এলাকা জামালপুরের সরিষাবাড়িতে আনন্দ মিছিল হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল আরামনগর বাজার ট্রাক মালিক সমিতির মোড় থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনাসভা করা হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেন।

একই সময় সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে শিমলাবাজার থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি আরডিএম স্কুল রোড ও বাস টার্মিনাল সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভা করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামালপুরের আওয়ামী লীগ ও সাধারণ মানুষ। ডা. মুরাদ হাসান জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক।

মঙ্গলবার বিকাল ৪টায় জামালপুর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। ওই সভায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়ে জেলা আওয়ামী লীগ জরুরি সভা আহ্বান করেছে। ওই সভায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD