শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

তৃতীয় লিঙ্গের কাজলী এখন সবার মেম্বার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে প্রথমবারের মত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের একজন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় জানান, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে তাড়াশ উপজেলার চারটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চারটি উপজেলার মধ্যে একটি তালম ইউনিয়ন। এ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করেন তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম।

নির্বাচনে তিনটি কেন্দ্রের ফলাফলে বক প্রতীকে তিনি দুই হাজার ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছবিরন রানী পেয়েছেন ৭৯৫ ভোট।

কাজলী খাতুন বলেন, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পেয়ে এখন মনে হয় আমরাও এ দেশের গর্বিত মানুষের অংশ। তাই আমাদের অধিকার আদায়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। এলাকার ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন করব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD