বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

দেশে ৪ দিনে আক্রান্ত ১০৮৫৭, ৩ মাসে ৬০ হাজার!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৮২৮ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৩৯১ জন। অর্থাৎ ৯০ দিনে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো।

গত চার দিনের হিসেব বিশ্লেষণ করলে দেখা যায়, চার দিনে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন। আর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। সুস্থ হয়েছেন দুই হাজার ২০৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮২৮ জন, মৃত্যু হয়েছে ৩০ জনের আর সুস্থ হয়েছেন ৬৪৩ জন। গত ৪ জুন আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪২৩ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। আর সুস্থ হয়েছেন ৫৭১ জন। ৩ জুন আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। আর সুস্থ হয়েছেন ৪৭০ জন। গত ২ জুন আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯১১ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জন। আর সুস্থ হয়েছেন ৫২৩ জন।

এর আগে গত সাত দিনে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯৪ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। সুস্থ হয়েছেন তিন হাজার ৪৮৭ জন।

গত ১ জুন আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জন। আর সুস্থ হয়েছেন ৫২৩ জন। ৩১ মে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। আর সুস্থ হয়েছেন ৪০৬ জন। ৩০ মে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৬৪ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। আর সুস্থ হয়েছেন ৩০৬ জন। ২৯ মে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫২৩ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫৯০ জন। ২৮ মে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৯ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। আর সুস্থ হয়েছেন ৫০০ জন। ২৭ মে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৪১ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জন। আর সুস্থ হয়েছেন ৩৪৬ জন।

গত ২২ মে একদিনে সারাদেশে ১ হাজার ৬৯৪ জন আক্রান্ত হয়ে ছিল। এদিন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়ে ছিল ৩০ হাজার ২০৫ জনে। ২২ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১২ দিনে ২২ হাজার ৪৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয় ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ১৫ মে একদিনে সর্বোচ্চ এক হাজার ২০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়ে আক্রান্তের সংখ্যা ৬৯ দিনে ২০ হাজার ছাড়িয়ে ছিল।

গত ১৪ এপ্রিল একদিনে ২০৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়িয়ে যায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রথম এক হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩৮ দিন। এরপরে ১২ দিনে ৪ হাজার আক্রান্ত হয়ে ৫০ দিনে ৫ হাজার ছাড়িয়ে যায়।

করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮১১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জনে।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫টি। আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৭২ হাজার ৩৬৫টি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD