ইন্ডিপেন্ডেন্স কাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। বিসিবি নর্থ জোনকে ২৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চার দিনের ম্যাচে সদ্য চ্যাম্পিয়ন হওয়া দলটি।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাটিং করে ওয়ালটন সেন্ট্রাল। নির্ধারিত ৫০ ওভার শেষে দলটির সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৬২ রান। লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৪ রানে থামে বিসিবি নর্থ। ২৮ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ালটন সেন্ট্রাল।