শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

করোনা পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্ত পাল্টাতে পারে বিসিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দৈনিক বেড়েই চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১২জনের মৃত্যুর সঙ্গে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৩৪ জন। এমন অবস্থায় আগামী দুই সপ্তার জন্য বন্ধ ঘোষণা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

দেশের এমন পরিস্থিতিতে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে আসরটি। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন করোনায়। ৬টি দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল বিপিএল চালিয়ে নেবে কী না এমন প্রশ্নে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে।

“যেকোনো পরিস্থিতি হলে তো ওটা মানে বাধা ধরা কোনো নিয়মের মধ্যে থাকব তা না, আমরা অবশ্যই পরিবেশ পরিস্থিতি দেখে আমাদের সিদ্ধান্ত পাল্টাবো। সাসটেক হোল্ডারের সঙ্গে আলাপ আলোচনা করে যেটা ভালো হবে সেই সিদ্ধান্ত নিবো। পরিস্থিতি খারাপ হলে আমরা সিদ্ধান্ত পাল্টাতে পারি।”

দেশের এমন পরিস্থিতিতে তিন ভেন্যুতে বিপিএল আয়োজন নিয়েও আপাতত কোনও সমস্যা দেখছে না বিসিবি।

এ নিয়ে মল্লিক বলেছেন, “টানা খেলা দেওয়া সম্ভব না। হয় আমাকে চার পাঁচদিনের বিরতি দিতে হবে না হয় আমাকে অন্য ভেন্যুতে স্থানান্তর করতে হবে। এটা যেহেতু আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট তাই আমরা এখন পর্যন্ত সিলেট ও চট্টগ্রামকে সিলেক্ট করছি। আল্লাহ রহমতে কোনো রকমের বাধাবিপত্তি না আসলে আমরা ওখানে খেলা চালাবো।”

বিসিবির বেশ কয়েকজনসহ বরিশাল ফ্র্যাঞ্চাইজির কয়েকজন খেলোয়াড় ও স্টাফ কোভিড পজিটিভ হয়েছেন। তবে মল্লিক বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট ভয়াবহ নয়।

“আমরা যে জিনিসটা দেখছি যে করোর সিজার কোনো ইনফেকশন না হয় আর টিমটা বায়ো-বাবলে আছে। অলরেডি আপনারা জানেন যে সরকার থেকে বলা হচ্ছে যে ওমিক্রনটা অতটা সিরিয়াস না, কাউকে হাসপাতাল যেতে হচ্ছে না। সো আমাদের বায়ো-বাবল প্রটোকল রেখে মেডিকেল টিম কে ওভাবে নির্দেশনা দেওয়া যে রিসেন্ট অলিম্পিক যেভাবে হলো কিংবা ইংলিশ লিগ ও স্প্যানিশ লিগ যেভাবে হচ্ছে ওভাবেই যেন আমরা করতে পারি। যাতে আমরা কম্পাইন করে ইনফেকশন যেন ছড়িয়ে না পড়ে, তবে সিরিয়াস হয়ে গেলে চেষ্টা করবো রিপ্লেসমেন্ট দিয়ে খেলাটা চালিয়ে যাওয়ার। তারপরও একান্ত হলে বোর্ড ও সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবো।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD