শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

শীতে কান ব্যথা হলে যা করবেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

শীতকাল এলেই অনেকে কানের ব্যথায় ভুগতে থাকেন। ঠাণ্ডার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে কানের সমস্যা। কানে অস্বস্তি, আক্রান্ত কানে শুনতে না পাওয়া, বমি বমি ভাব, ডায়রিয়া, শ্রবণশক্তি সম্পূর্ণ লোপ পাওয়া, অস্বস্তিসহ একাধিক উপসর্গ দেখা দেয় কানের সমস্যায়।

এজন্য ঠান্ডা পড়লেই সতর্কতা নিতে হবে কানের ব্যাপারে৷ যত বেশি ঠান্ডা লাগাবেন, তত কানের সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে৷ এজন্য কোনও অঙ্গ স্পর্শ করার আগে বা খাওয়ার আগে হাত ভাল করে ধুয়ে নিন৷ এতে করে ঠাণ্ডা লাগার সম্ভাবনা কমে।

করণীয়:

১. কান ভাল রাখতে গেলে যত্ন নিতে হবে নাকেরও৷ প্রতিদিন নাক পরিষ্কার করুন৷ যাতে করে দূষণ-সহ অ্যালার্জির অন্যান্য জীবাণু নাকে থাকতে না পারে৷

২. ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা এড়াতে সব রকম ব্যবস্থা নিন৷ প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলে ফ্লুয়ের টিকা নিতে হবে৷ ইনফ্লুয়েঞ্জা হলে কানের সংক্রমণের আশঙ্কা বেশি৷

৩. শীতে অ্যালার্জি সংক্রমণ বেড়ে যায় অনেকটাই৷ এই সমস্যা যতটা নিয়ন্ত্রণে রাখা যাবে, কানের সংক্রমণও ততটাই বশে থাকবে৷ প্রয়োজনে ব্যবহার করতে পারেন অ্যান্টি অ্যালার্জি স্প্রে-ও৷

৪.পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা কানের স্বাস্থ্যের জন্য খুব জরুরি। এজন্য প্রতিদিন গোসলের পর টিস্যু বা নরম কাপড় দিয়ে কান ভালোভাবে পরিষ্কার করুন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD