সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

ক‌রোনায় মারা গে‌লেন খ‌্যা‌তিমান প্রযোজক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

হঠাৎ বৃ‌ষ্টি সি‌নেমার প‌রিচাল‌কের মৃত‌্যু শোক কাট‌তে না কাট‌তে ব‌লিউ‌ডে আরও এক শো‌কের খবর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দে‌শে চ‌লে গে‌লেন বলিউডের বর্ষীয়াণ প্রযোজক অনিল সুরি।

প্রয়াত পরিচালক বাসু চ্যাটার্জি নির্মিত ও অমিতাভ বচ্চন অভিনীত ‘মঞ্জিল’ সিনেমা প্রযোজনা করেছেন অ‌নিল। বাসু চ্যাটার্জি গত বৃহস্পতিবার মারা গেছেন। একই দি‌নে চ‌লে গে‌ছেন অ‌নিলও।

ভারতীয় এক গণমাধ‌্যম সূ‌ত্রে জানা গে‌ছে, মুম্বাইয়ের অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ‌নিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

অনলি সুরির ভাই রাজীব সুরি বলেন, `২ জুন থেকে জ্বরে ভুগছিলেন অনিলদা। পরদিনই অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট শুরু হয়। পরে দাদাকে নিয়ে লীলাবতী ও হিন্দুজা হাসপাতালে গিয়েছিলাম। বেড না থাকার অজুহাতে দু’টি হাসপাতাল থেকেই আমাদের ফিরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ গত বুধবার অ্যাডভান্সড মাল্টিস্পেশিয়ালিটি হাসপাতালে ভর্তি করি। সেখানে জানতে পারি দাদা করোনায় আক্রান্ত। সময়ের সঙ্গে দাদার শারীরিক অবস্থার আরো অবনতি হলে বৃহস্পতিবার ভেন্টিলেটরে রাখা হয়। এদিন সন্ধ্যা ৭টায় দাদা মারা যান।`

‘রাজ তিলক’, ‘কর্মযোগী’-এর মতো একাধিক হিন্দি সিনেমার প্রযোজক ছি‌লেন অনিল সুরি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD