মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

এক দশক পর চমক নিয়ে ফিরছেন সুস্মিতা সেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

গ্ল্যামার দুনিয়ায় এখন আর সেভাবে দেখা যায় না তাকে। দুই মেয়ে এবং প্রেমিক রোমান শলকে নিয়েই ব্যস্ত থাকেন বলিউডের সুন্দরী সুস্মিতা সেন। তবে এক দশক পর ফিরছেন দর্শকদের কাছে।

দীর্ঘ বিরতির পর পুরোদমে ওয়ার্কশপ করেই ফিরেছেন। তিনি বেশ প্রস্তুতি নিয়েই ময়দানে নেমেছিলেন। তার আসন্ন ওয়েব সিরিজ ‘আর্যা’র জন্য। সদ্য মুক্তি পেল তার ট্রেলার।

এখানে দেখা গেছে, সুস্মিতার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। পরিচালনা করেছেন ‘নীরজা’ খ্যাত পরিচালক রাম মাধুবনী। সুস্মিতার চরিত্রের নামই ‘আর্যা’।

সিরিজ দিয়ে বহুদিন বাদে দেখা গেল চন্দ্রচূড় সিংকে। দীর্ঘ বিরতির পর তিনিও ফিরলেন। সিরিজে সুস্মিতার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ট্রেলারেই বেশ রোমাঞ্চের ইঙ্গিতও মিলল। ট্রেলারের প্রতিটি মুহূর্তে সুস্মিতা বুঝিয়ে দিয়েছেন যে দীর্ঘদিন পর্দায় তাকে দেখা না গেলেও তার ‘স্পার্ক’ এখনও কমেনি। বরং পর্দায় তিনি এখন আরও পরিণত।

জীবনে প্রথমবার ওয়ার্কশপ করে সেটে নেমেছেন। এর আগে কোনোদিন অভিনয়ের আগে তাকে ওয়াকর্শপ করতে হয়নি। গতবছরই অবশ্য ফের অভিনয়ে কামব্যাক করার কথা জানিয়েছিলেন সুস্মিতা সেন।

প্রসঙ্গত, ডাচ নাটক ‘পেনোজা’র অবলম্বনেই লেখা হয়েছে ‘আর্যা’র চিত্রনাট্য। ডিজনি হটস্টারে আগামী ১৯ জুন মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD