শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত বছর ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ রিজওয়ানই নির্বাচিত হয়েছেন ২০ ওভারের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার।

২০২১ সালে ২৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন রিজওয়ান। এই পাকিস্তানি তারকা ৭৩.৬৬ গড়ে রান করেছেন ১৩২৬।

উইকেটের পেছনে ডিসমিসাল আছে ২৪টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এক বছরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড তিনি ভেঙে ফেলেছিলেন সেই জুলাই মাসেই।
বর্ষসেরার লড়াইয়ে রিজওয়ান পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD