সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

মালদ্বীপ থেকে ফিরলেন ২৬৫ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে আটকে পড়া বাংলাদেশের ২৬৫ শিক্ষার্থী ও পর্যটক দেশে ফিরেছেন।

তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ওই সূত্র জানায়, মালদ্বীপ থেকে আসা বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও দেহেই করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। তবে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে এই বাংলাদেশিদের ফিরিয়ে আনা হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD