রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিত করল ইরান

যুগ্ম-কর কমিশনারসহ আয়কর বিভাগের পাঁচ কর্মকর্তা করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে‌ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন যুগ্ম-কর কমিশনার ও উপকর কমিশনারসহ আয়কর বিভাগের পাঁচ কর্মকর্তা। শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে র‌য়ে‌ছেন- এক যুগ্ম কর কমিশনার, এক উপকর কমিশনার, এক সহকারী কর কমিশনার ও দুজন কর পরিদর্শক। এছাড়া কয়েকজন করোনা উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন।

এনবিআর সূত্রে জানা যায়, যুগ্ম কর কমিশনারের মেয়েসহ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি কর অঞ্চল-৯ এ কর্মরত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া একই কর অঞ্চলের একজন সহকারী কর কমিশনার (এসিটি) করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।

এর আগে কর অঞ্চল-৩ এর একজন উপকর কমিশনার সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেলে আইসিইউতে রয়েছেন। অপরদিকে আয়কর বিভাগে আরও দুজন কর পরিদর্শক করোনা আক্রান্ত হয়েছেন। যারা কর অঞ্চল-৪ কর অঞ্চল-১৫ এ কর্মরত। যারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী (শনিবার) দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন হাজার ২৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮৪৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD