শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইন্দোনেশিয়ায় এবার রুপা জিতল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আরো একটি পদক অর্জন করল বাংলাদেশের শুটাররা। আজ শনিবার আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ।

সোনা জয়ের লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলছিলেন শোভন চৌধুরী-রাব্বি হাসান মুন্না ও ইউসুফ আলীরা। লড়াইয়ে শেষ পর্যন্ত সিঙ্গাপুরের সঙ্গে পেরে উঠেনি বাংলার শুটাররা।

১৪ স্কোর গড়ে রুপা পদক অর্জন করে। ফাইনালে হারলেও কোয়ালিফিকেশন রাউন্ডে সিঙ্গাপুরের চেয়েও ভালো খেলেছিল বাংলাদেশ। তবে ফাইনাল এসে আর পেরে উঠলেন না।

টুর্নামেন্টে ১০ মিটার এয়ার রাইফেলে বেশ সাফল্য পাচ্ছেন বাংলাদেশের শুটাররা। আজ সকালেই এই ইভেন্টে দলগতভাবে ব্রোঞ্জ জিতেছিলেন নারী শুটাররা। সৈয়দা আতকিয়া দিশা, নাফিসা তাবাসসুম ও সাজেদা হকের সম্মিলিত স্কোর তুলে ৬১৮.২। এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক জিতেছে বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD