শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ম্যাজিস্ট্রেট দেখে উধাও!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি পাহাড়ের বিশাল অংশ কেটে সাবাড় করে ফেলেছে প্রভাবশালী চক্র। খবর পেয়ে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। কিন্তু এ দুই ঘণ্টার অভিযানে কাউকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সোনারখিল এলাকার পাহাড়টি ব্যক্তি মালিকানাধীন। মালিক ওই এলাকারই মোহাম্মদ আলমগীর। সম্প্রতি পাহাড়টির দক্ষিণ দিকের বিপুল পরিমাণ অংশ কেটে ফেলা হয়েছে। যা পাহাড়টির শতকরা প্রায় ১০ ভাগ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, পাহাড় কাটার অভিযোগে সোনারখিল এলাকায় অভিযান চালান হয়। তবে এ সময় পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি পাহাড় কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD