শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ল আতলেতিকো-ইউনাইটেড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

আক্রমণের পসরা সাজিয়ে শুরুতেই দারুণ একটি গোল আদায় করে নেয় আতলেতিকো মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগটা হারতে হয়নি ইউনাইটেডকে।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম ম্যাচটি মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আতলেতিকো মাদ্রিদ।

আতলেতিকো মাদ্রিদ এগিয়ে যায় শুরুতে। মনে হচ্ছিল ৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্যে হারই লেখা আছে। কিন্তু শেষ পর্যন্ত হার মানেনি তারা।

ম্যাচের সপ্তম মিনিটে কর্নার থেকে আসা বল শুরুতে ক্লিয়ার করে দেন ভিক্টর লিন্ডেলফ। কিন্তু বল চলে যায় রেনান লোদির পায়ে। তিনি ক্রস তুলেন ইউনাইটেডের বক্সের দিকে। দৌড়ে এসে নেওয়া জোয়াও ফেলিক্সের হেড ঢুকে যায় গোললাইনের ভেতরে। চ্যাম্পিয়নস লিগে ফেলিক্সের হেডে এই প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুর সময়টাতেই দুই দলই ছিল একেবারে বিবর্ণ।কোচ রাংনিক ৬৬ মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন আনেন। ফলে ইউনাইটেডের খেলায় কিছুটা পরিবর্তন আসে। রাইট ব্যাক হিসেবে মাঠে নামানো হয় অ্যারন ওয়ান-বিসাকাকে, মাঝমাঠে পগবার বদলে নেমানিয়া মাতিচ।৭৫তম মিনিটে মার্কাশ র‍্যাশফোর্ডের বদলি হিসেবে এলেঙ্গাকে নামান ইউনাইটেড কোচ।৮০তম মিনিটে দলকে সমতায় ফেরান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD