শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

হাফ সেঞ্চুরি করে আউট ফারজানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

নিউ জিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দারুণ শুরু করেছিল। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে ৪২ রান করে কোনো উইকেট না হারিয়ে। শারমিন সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি দলকে এনে দেয় ৫৯ রানের সংগ্রহ। তারপরই ভাঙে এই জুটি। শারমিন ৩৩ রান করেন। ফারজানা একপ্রান্ত আগলে রেখে ৬০ বলে হাফ সেঞ্চুরি করেন। আর তিন বল খেলতে পেরেছেন তিনি। ৫২ রানে বিদায় নেন। ফ্রান্সেস ম্যাককের সরাসরি থ্রোয়ে রান আউট হন ফারজানা।

বৃষ্টির বাগড়ায় দুই দলকে খেলতে হচ্ছে ২৭ ওভার করে। ২৪ ওভারে ৬ উইকেটে সংগ্রহ ১২০ রান।

বৃষ্টির বাগড়ায় খেলা ২৭ ওভারে, ব্যাটিংয়ে বাংলাদেশ

বৃষ্টির বাগড়ায় নারী বিশ্বকাপে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ শুরু হচ্ছে ৪ ঘণ্টা দেরিতে। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ায় কথা থাকলেও খেলা শুরু হয় ৮টা ৫ মিনিটে।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি। বৃষ্টি থামার পর টস হয় বাংলাদেশ সময় ৭টা ৪৫ মিনিটে। টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক নিউ জিল্যান্ড। আগে ব্যাটিং করবে নিগার সুলতানার দল।

দুই দল প্রথমবার মুখোমুখি হচ্ছে ওয়ানডেতে। দুজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বোলিং করতে পারবে। আর তিনজন করতে পারবে ৫ ওভার কর।

এবারের বিশ্বকাপের শুরুটা বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের একই। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। আর আয়োজক নিউ জিল্যান্ড নারী ক্রিকেট দল প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

প্রথমবারের মতো নারী বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অভিষেক রাঙানোর দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেটা হয়নি। হেরে যায় ৩২ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আজ প্রতিপক্ষ শক্তিশালী নিউ জিল্যান্ড।

শক্তিমত্তায় নিউ জিল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিউই নারী দল এর আগে চারবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। শিরোপা জিতেছে একবার। সেখানে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে খেলছে। অন্যদিকে নিউ জিল্যান্ডের ঘরের মাঠ হওয়ায় তারা কিছুটা স্বস্তিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD