ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বেসিক ব্যাংক লিমিটেডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৮টি পদে মোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে পদে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বেসিক ব্যাংকে যেসব পদে লোকবল নিয়োগ দেওয়া হবে
* ডেপুটি ম্যানেজার (আইসিটি)-সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১ জন। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
* ডেপুটি ম্যানেজার (আইসিটি)- ডিসি/ডিআরএস মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার: ১ জন। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
* অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)-সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ৬ জন। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
* অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)-নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট: ২ জন। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
* অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)-ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: ১ জন। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
* অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)-হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার: ১ জন। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
* অফিসার (আইসিটি)-হার্ডওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ার: ১ জন। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
* অফিসার (আইসিটি)-ইওডি স্পেশালিস্ট: ১ জন। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আরও পড়ুন : ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৯ মার্চ ২০২২।
অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ১৩ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় বরাবর ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।
আরও পড়ুন : শ্রম মন্ত্রণালয়ের ১২ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত