শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

জিতেও দুয়ো শুনতে হলো মেসি-নেইমারকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

ফরাসি লিগ ওয়ানে অনায়াস এক জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে তারা ৩-০ গোলে হারিয়েছে সফরকারী বোর্দোকে।

হেসে খেলে ম্যাচ জিতলেও পিএসজি’র ফুটবলারদের দুয়ো শুনতে হয়েছে নিজেদের সমর্থকদের কাছ থেকেই। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজি বিদায় নেওয়ায় দুয়ো হজম করেছেন ব্রাজিলিয়ান মেগাস্টার নেইমার ও আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি।

ম্যাচের ২৪তম মিনিটে প্যারিসের জায়ান্ট ক্লাবকে এগিয়ে দেন কাইলিয়ান এমবাপ্পে। বিরতির সাত মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করেন নেইমার জুনিয়র।

ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার এক মিনিট পর পিএসজি’র জয়ের ব্যবধান আরও এক ধাপ বাড়িয়ে দেন লিয়ানদ্রো পারেদেস। দারুণ এ জয়ে শীর্ষে থাকা পিএসজি লিড পেল ১৫ পয়েন্টের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD