শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিখোঁজের দু’দিন পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে গোসল করতে নেমে দুদিন আগে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শুভ চন্দ্রের (১৪) মরদেহ উদ্ধার হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার বিকেলে দোল উৎসব শেষে বন্ধুদের সাথে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে শুভ চন্দ্র নিখোঁজ হয়। সে চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়তো।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার বিকেলে শিক্ষার্থী শুভ নদীতে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরিদল দু’দিন নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থলের প্রায় ৫০০ মিটার ভাটিতে শুভর মৃতদেহ ভেসে ওঠে। সংবাদ পাওয়ার পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

এদিকে, সিরাজগঞ্জ শহরের পুরাতন জেলখানা ঘাট এলাকায় একই দিন (শুক্রবার) দুপুরে বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সকাল সূত্রধর এখনও উদ্ধার হয়নি। সে শহরের সিরাজগঞ্জ শহরের গোসালা মহল্লার কালু সূত্রধরের ছেলে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঘটনার সময় দুজন শিক্ষার্থী নদীতে নিখোঁজ হয়েছিল। ঘটনার পরই গোসালা মহল্লার উজ্জল কর্মকারের ছেলে সঞ্জিব কর্মকার নয়নের লাশ উদ্ধার হয়। কিন্তু নিখোঁজ স্কুলছাত্র সকাল সূত্রধর এখনও উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে রাজশাহী থেকে আসা ডুবুরিদল আজও নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD