শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজশাহীতে পানির এটিএম বুথ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২

এটিএম বুথে টাকা নয়, এবার মিলবে পানি। এটিএম বুথে কার্ড দিলেই পাওয়া যাবে নিরাপদ খাবার পানি। সাথে থাকছে হাত ধোয়ার ব্যবস্থাও। রাজশাহী মহানগরীতে এমনই একটি নিরাপদ খাবার পানির এটিএম ও হাত ধোয়ার বুথের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) বিকেলে হযরত শাহ মখদুম দরগার সামনে স্থাপিত বুথটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ইকলি ও কয়েকটি সংস্থার সহযোগিতায় নগরীতে চারটি নিরাপদ পানির এটিএম বুথ স্থাপন করা হচ্ছে। আজকে একটির উদ্বোধন করা হলো। এই চারটি পানির এটিএম বুথে সফলতা পাওয়া গেলে নগরীতে আরও ১০ থেকে ১৫টি স্থানে এ রকম পানির বুথ স্থাপন করা হবে। মেয়র বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, নামে মাত্র মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করায় আমাদের লক্ষ্য। নগরবাসীর জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করা এবং হাত ধোয়া বিষয়ে সমাজে সচেতনতা গড়ে তোলার কাজটি বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, জিআইজেডের অর্থায়নে রাজশাহী সিটি করপোরেশন ও ইকলি এই কার্যক্রম বাস্তবায়ন করেছে। নগরীর লক্ষীপুর মোড়, এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান, চিড়িয়াখানার মোড় ও বহরমপুর মোড়ে বিশুদ্ধ পানির এই এটিএম বুথ স্থাপন করা হবে। নির্ধারিত বুথে এটিএম কার্ডের মাধ্যমে এক লিটার বিশুদ্ধ পানির মূল্য পড়বে মাত্র ৮০ পয়সা। সেই সাথে হাত ধোয়ার বুথও থাকবে সেখানে। বুথের সঙ্গে লাগোয়া একটি কক্ষে সকলের সামনেই পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অর্থ সাশ্রয়ের পাশাপাশি এই এটিএম বুথের মাধ্যমে সরবরাহকৃত পানির মান বাণিজ্যিকভাবে উৎপাদিত অন্য যেকোন পানির চাইতে বিশুদ্ধ হবে।

রাজশাহী ওয়াসা নয়তো ভূগর্ভস্থ পানির স্তর থেকে সরাসরি সংগ্রহকৃত পানি অত্যাধুনিক প্রযুক্তিতে তিনটি স্তরে ফিল্টারিংয়ের মাধ্যমে বিশুদ্ধ করে তারপর তা এটিএম বুথের ভোক্তাদের কাছে সরবরাহ করা হবে। এই পানি সংগ্রহ করতে আগে থেকেই নিতে হবে কার্ড। এটিএম কার্ডের মতোই সেই কার্ডের রেজিস্ট্রেশনে খরচ পড়বে ৫০ টাকা। এরপর শুধু রিচার্জ করে নেওয়া। বুথের কর্মীর কাছ থেকেই অনলাইনে কার্ড রিচার্জ করে নেওয়া যাবে। পানি নিতে এটিএম কার্ডের পাশাপাশি ভোক্তাকে আনতে হবে পাত্র। নগরীর বিভিন্ন অফিসে ২০ লিটার জারের মাধ্যমে বাণিজ্যিকভাবে সরবরাহকৃত পানিতে ভোক্তাদের যেখানে খরচ হয় ৫০ টাকা, আর এই বুথ থেকে পানি নিলে খরচ পড়বে মাত্র ১৬ টাকা। সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে এই বুথ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD