শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধলেশ্বরী নদীতে ভাসছিল ২ তরুণের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) সকালে মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াওগাঁ এলাকায় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আলমগীর হোসেন (১৮) ও রিয়াম (১৭)।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে এ সংবাদ পেয়ে আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই।

তিনি আরও বলেন, মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD