শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিয়ন্ত্রণ হারিয়ে খালে ট্রাক্টর, প্রাণ গেল ৩ যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

কুমিল্লার মুরাদনগরে মাটি ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে তিন যুবক নিহত হয়েছেন।

উপজেলার মোচাগড়া এলাকায় শনিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার বল্লববাড়ীয়া এলাকার ২২ বছরের মো. বাবুল ও টুটুল এবং ২৩ বছরের মো. হাসান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকার একটি ভাটায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় চালক ও তার সঙ্গে থাকা দুই শ্রমিক ট্রাক্টরের নিচে পড়েন। পরে স্থানীয়রা এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, ট্রাক্টরের নিচে আটকা পড়ে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন তিন জন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD