সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

শাহরুখের মেয়েকে নিয়ে অনন্যার নালিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

বলিউড ইন্ডাস্ট্রির দুই তারকা শাহরুখ খান ও চাঙ্কি পাণ্ডে। এই দুই তারকার মেয়ে সুহানা খান ও অনন্যা পাণ্ডের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা কারও অজানা নয়। কিন্তু এবার সেই বেস্ট ফ্রেন্ডের বিরুদ্ধে নালিশ করলেন অনন্যা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানার বিরুদ্ধে নালিশ করে অনন্যা বলেন, ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে উঠেছি আমরা দু’জনে। কিন্তু সুহানার ভালোবাসা দূর হয়ে যাচ্ছে এবং তার দেখা পাওয়া মুশকিল।

নিজেদের বন্ধুত্ব প্রসঙ্গে অনন্যা বলেন, আমরা সবসময়ই আমাদের জীবনের সবকিছু একসঙ্গে করেছি। একই ক্লাস থেকে শুরু করে নাচ, আঁকাআঁকি সবকিছুই। এমনকি নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে একসঙ্গে গিয়েছিলাম আমরা।

ভারতে লকডাউনের কারণে আপাতত নিজেদের বাড়িতেই রয়েছেন সুহানা ও অনন্যা। কিন্তু প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করে থাকেন তারা।

করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অনন্যা পাণ্ডে। কিন্তু এখনও পর্যন্ত বলিউড অভিষেক হয়নি সুহানা খানের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD