শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্ষেতের টমেটো নেওয়া হলো না বাজারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাসচাপায় সায়েজ উদ্দিন (৪২) নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রসুলপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। সায়েজ উদ্দিন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সায়েজ উদ্দিন নিজ জমি থেকে পাকা টমেটো নিয়ে স্থানীয় ইনাতগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠতে গেলে ঢাকা থেকে জগন্নাথপুরগামী আল-মোবারাকা বাসটি তাঁকে ধাক্কা দিয়ে ডান পায়ের ওপর চাপা দিয়ে চলে যায়। এতে মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারসহ বাসটি জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD