রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

বেনাপোল বন্দরের রেলপথে ১৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

বেনাপোল বন্দরের রেলপথে ভারত থেকে ৪২টি ওয়াগানে ১৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। করোনাভাইরাসের মধ্যে স্থলপথে আমদানিতে নানান জটিলতার কারণে সম্প্রতি রেলপথে বাণিজ্যে আগ্রহী হয়ে উঠছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৯জুন) দিবাগত রাতে পেঁয়াজ ভর্তি কার্গোরেলটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়। বুধবার (১০ জুন) নওয়াপাড়ায় এসব পণ্য খালাস শেষে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে।

পেঁয়াজের আমদানিকারক হচ্ছে, বগুড়ার বিকে ট্রেডাস, সাতক্ষীরার বাবা ভুলানাথ এন্টারপ্রাইজ ও রিয়াজ এন্টারপ্রাইজ। পৃথক তিনটি এলসিতে এ পণ্য আমদানি করা হয়। পণ্যের রফতানিকারক ভারতের বসিরহাটের শ্রীগুরু ইন্টারন্যাশনাল। ইনভয়েজ অনুযায়ী প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি খরচ পড়েছে ১৫৫ মার্কিন ডলার।

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, পণ্য চালানটি ছাড় করণের জন্য কাস্টমস ও রেলের আনুষ্ঠানিকতা চলছে। কার্যক্রম শেষে চালানটি ছাড় দেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD