সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

করোনার মাঝেও শুটিং শুরু করলেন মিমি, আসছে চমক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

একে অভিনেত্রী, তার উপর তিনি নির্বাচিত সাংসদ। তাই যে কোনো পরিস্থিতিতে তার দায় তৈরি হয় দুই দিক থেকে। আর নিজের সেইসব দায় দায়িত্বের প্রতি ভিষণ সচেতন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী।

করোনার লকডাউনের দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরলেন এ অভিনেত্রী। সেটাও আবার সিনেমার নয়, রবীন্দ্রসংগীতের জন্য।

লকডাউনের পর ইতিমধ্যে টলি পাড়ায় শ্যুটিং শুরুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ১০ জুন থেকেই বাংলা ধারাবাহিক, সিনেমার শুটিং শুরুর অনুমতি মিলেছে। তবে অবশ্যই তা সতর্কতা মেনে। সেই মতোই শুটিং শুরু করলেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় ‘শীঘ্রই আসছি’ বলে একটি টিজার পোস্ট করেছেন মিমি। টিজারে রাখা ‘গীতবিতান’ ও মিমির গলায় ‘আমার পরান যাহা চায়’-এর লাইনগুলো শুনেই বোঝা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের উপরই এই মিউজিক অ্যালবামটি বানাচ্ছেন মিমি।

জানা গেছে, রাজারহাট সংলগ্ন এলাকাতেই এই অ্যালবামটির জন্য শুটিং করেছেন মিমি চক্রবর্তী। তবে সতর্কতা মেনে অল্পসংখ্যক লোক নিয়েই হয়েছে শুটিং। আগামী সপ্তাহেই মুক্তি পেতে পারে মিমি চক্রবর্তীর এই মিউজিক অ্যালবামটি।

এর আগে নিজের ইউটিউব চ্যানেলে তিনটি হিন্দি গানের সিঙ্গলস বের করেছেন মিমি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD