মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে শিশু আরাফ হত্যায় ৩ জনের ফাঁসির রায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় বাড়ির মালিককে ফাঁসাতে পানির ট্যাংকে ফেলে দুই বছরের শিশু আবদুর রহমান আরাফকে হত্যার দায়ে তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৮ মে) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন- মো. ফরিদ, দারোয়ান মো. হাসান ও হাসানের মা নাজমা বেগম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি প্রদীপ কুমার ভট্টাচার্য রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগরে একটি ভবনের ছাদে পানির ট্যাংকে ফেলে হত্যা করা হয় আরাফকে। ওই ঘটনায় করা মামলার আসামি করা হয় মিয়াখান নগরের বাসিন্দা মো. ফরিদ, শিশু আরাফের পরিবার যে বাড়িতে ভাড়া থাকত সেই ভবনের দারোয়ান মো. হাসান ও হাসানের মা নাজমা বেগমকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD