শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

সিরাজগঞ্জে কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মে) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুজন উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে একজনের বয়স ৬৫ ও অন্যজন ৮ বছরের শিশু। তাদের নাম পরিচয় জানা যায়নি।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নারসিন হোসেন জানান, ওই বৃদ্ধ ও শিশু রেল সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন-অর-রশিদ মৃধা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD