শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের গরাণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম সোনা (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়িয়ার কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।

আশরাফুল ইসলাম সোনা সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মোড়লের ছেলে। তিনি বিভিন্ন মৌসুমি পণ্যের ব্যবসা করতেন।

দেবহাটার সখিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাকির হোসেন বলেন, আশরাফুল ইসলাম সোনা আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে কালিগঞ্জের উদ্দেশ্যে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরাগামী একটি দ্রুতগামি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, আশরাফুল ইসলামের মরদেহ সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। থানায় এনে তার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD