শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঝুলছিল মায়ের দেহ, পাশেই কাঁদছিল শিশুটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে শাপলা খাতুন (১৯) নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাপলা খাতুন উপজেলার পারধুনট গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরের দিকে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে শাপলার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে ভোর ৫টার দিকে ঘরের ভেতর থেকে শাপলার লাশ দেখে থানায় খবর দেন পরিবারের লোকজন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পারধুনট গ্রামের আলমগীর হোসেন প্রায় দুই বছর আগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুইন্দা বাজার এলাকার আব্দুল হান্নানের মেয়ে শাপলা খাতুনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে এক কন্যাসন্তানের জন্ম হয়। তার বয়স চার মাস। আলমগীর হোসেন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখানে বাসা ভাড়া নিয়ে থাকেন আলমগীর। তার স্ত্রী শাপলা খাতুন সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন।

একপর্যায়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হয়। এ অবস্থায় অন্যান্য দিনের মতো বুধবার রাতে স্বামীর ঘরে ঘুমিয়ে পড়েন শাপলা খাতুন। বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনের। পরে দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে দেখতে পায় মরদেহ ঝুলে আছে। আর পাশেই বিছানায় শাপলার শিশুটি হাতা-পা নেড়ে নেড়ে অবিরাম কান্না করছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ নেই। তার পরও ময়নাতদন্তের জন্য শাপলার লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD