শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

রংপুরের পীরগাছায় পরকীয়ার জের ধরে স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। স্ত্রীর পরকীয়ার সম্পর্ক থাকার কারণে তাকে খুন করেছেন বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন তিনি।

শুক্রবার (৩ জুন) ভোর ৪টার দিকে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়শা বেগম (৩৫) ওই গ্রামের আজিজুল হকের মেয়ে।

খুনের দায় স্বীকার করা মইনুদ্দীন ঠাকুরগাঁও জেলার বশির উদ্দিনের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়ির পাশে পরিবারসহ বসবাস করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, সকাল ৭টার দিকে থানায় এসে স্ত্রীকে খুনের কথা জানিয়ে আত্মসমর্পণ করেন মইনুদ্দীন নামে এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে জানা যায় তার স্ত্রী দুই সন্তানের জননী আয়শা বেগম খুন হয়েছেন। তাই তাকে আটক করা হয়। এ সময় তিনি স্ত্রীকে হত্যার জন্য সর্বোচ্চ শাস্তি পেতে রাজি আছেন বলে থানা পুলিশকে জানান। তবে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, মইনুদ্দীন ও তার স্ত্রীর মধ্যে রাত থেকেই কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে ভোর রাতে কুড়াল ও শাবল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে মইনুদ্দীন। সকালে খুনের বিষয়টি জানাজানি হয়। এরই মধ্যে থানায় গিয়ে সেচ্ছায় আত্মসমর্পণ করেন মইনুদ্দীন।

পীরগাছা থানার ওসি সরেশ চন্দ্র বলেন, ওই গৃহবধূ পরকীয়ার কারণে খুন হয়েছে নাকি অন্য কারণে, তদন্ত করে দেখা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD