মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামায়াত নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৩ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সাবেক আমির।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম মোহাম্মদপুরে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে নজরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD