শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সমুদ্রে নেমে নিখোঁজ, ৭ দিন পর চেন্নাই থেকে ফোন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন পর্যটক ফিরোজ শিকদার (২৭)। নিখোঁজের সাত দিন পর নিজেই নিজের সন্ধান দিয়েছেন।

শনিবার (৪ জুন) দুপুরে ফিরোজ তার বড় ভাই মাসুম সিকদারকে ভারতের চেন্নাই প্রদেশ থেকে ফোন করেন।

ফিরোজের বড় ভাই মাসুম জানান, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয় ফিরোজ।

ফিরোজের বরাত দিয়ে তিনি বলেন, ‘সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের স্রোতে গভীর সমুদ্রে ভেসে যায় ফিরোজ। পরে সমুদ্রে একটি কলাগাছ পেয়ে সেটি আঁকড়ে ধরে ২৪ ঘণ্টা ভেসে থাকে। ভাসমান অবস্থায় ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে সে ভারতের প্রশাসনের জিম্মায় রয়েছে।’

ফিরোজ সিকাদার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মৃত মিলন সিকদারের ছেলে। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই মাসুম নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে গলাচিপার আমখোলা থেকে ফিরোজ সিকদারসহ তার সাত বন্ধু কুয়াকাটায় বেড়াতে যান। সেখানে হোটেল রয়েল প্যালেসে ওঠেন তারা।

শুক্রবার (২৭ মে) দুপুরে সৈকতের জিরো পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ কুয়াকাটা টুরিস্ট পুলিশ তাকে উদ্ধারের সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD