শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেন ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেলে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টায় রায়পুরার হাসনাবাদ রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বদলা থানার শাহিন (২৭), সুজাত (২৫), আনিস খান (২৬)। আহত ব্যক্তিরা হলেন, আনারুল, শাজাহান, শহিদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রায়পুার উপজেলার রাধাগঞ্জ বাজার থেকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ শেষে পিকআপযোগে নরসিংদীর দিকে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় পিকআপটি আমিরগঞ্জের হাসনাবাদ রেলক্রসিংয়ে উঠলে সিলেটগামী ইন্টারসিটি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে পিকআপ ছিটকে রেল লাইনের পাশে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সুজাত ও শাহিন মারা যান। পরে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই কাদির বলেন, ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

নরসিংদী রেল পুলিশের এসআই ইমায়েদুল জাহেদী জানান, মরদেহগুলো উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD