শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইন্দো-বাংলা তায়কোয়ান্দোয় বাংলাদেশের ৪ সোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

ভারতের কলকাতায় অনুষ্ঠিত ইন্দো-বাংলা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে রাজশাহীর খেলোয়াড়রা ৪ টি সোনা জিতেছেন। ভারতের শিয়ালদহ পিএল রয় ইনডোর স্টেডিয়ামে দুইদিনব্যাপী এ গেমসের সমাপ্তি হয়েছে গতকাল।

এই গেমসে বাংলাদেশের হয়ে রাজশাহী জেলা তায়কোয়ান্দো সমিতির সাতজন খেলোয়াড় অংশ নেন। তাদের মধ্যে সোনা জিতেছেন রিদওয়ান ইসলাম আহান, জান্নাতুল ফেরদৌস জারিন, শামিউল হাসান অর্নব, আফরিন মোস্তফা।

এছাড়াও রুপা জিতেছেন আব্দুর রহিম রৌপ্য আর ব্রোঞ্জ হাসানুর রহমান।
টিম কোচ হিসেবে ছিলেন সাকলাইন জনি, নাঈমুর রহমান নাঈম ও মোমিন খান পরশ। এছাড়াও এ গেমসে অভিভাকদের মধ্যে ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, সোনিয়া আক্তার, শাম্মি নাজ ও তানিয়া আক্তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD