শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার কাউন্টারে ঢুকে পড়ল বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস টোলপ্লাজার কাউন্টারে ঢুকে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার সকালে গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে। এ সময় লাফিয়ে নিজের প্রাণ বাঁচান বাসচালক।

প্রত্যক্ষদর্শী ফ্লাইওভারের এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা উৎসব পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

এ সময় টোলপ্লাজার ১নং কাউন্টারের মধ্যে ঢুকে পড়ে। তবে টোলপ্লাজার ওই কাউন্টারের সামনে গার্ডার থাকায় প্রাণে বেঁচে যান কাউন্টারে থাকা কর্মকর্তা। এ সময় যাত্রী ও চালক লাফিয়ে গাড়ি থেকে নেমে যান। খবর পেয়ে রেকারের সাহায্যে গাড়িটি সরিয়ে নেয় পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD